আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
স্টাফ রিপোর্টার । ঢাকা | প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২৫, ০৯:১৯ এএম
ট্রান্সফরমারের জরুরি মেরামত, সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের কাজের কারণে আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সিলেট নগরীর বিভিন্ন এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
সোমবার (২২ ডিসেম্বর) সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলী মো. আবদুর রাজ্জাক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ১১ কেভি ফিডারের আওতাভুক্ত এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না
১১ কেভি সেনপাড়া ফিডার
সেনপাড়া, শিবগঞ্জ, ভাটাটিকর, সাদিপুর, টিলাগড়, গোপালটিলা, এমসি কলেজ ও আশপাশের এলাকা।
১১ কেভি শিবগঞ্জ ফিডার
শিবগঞ্জ, টিলাগড়, সবুজবাগ, বোরহানবাগ, হাতিমবাগ, লামাপাড়া, রাজপাড়া ও আশপাশের এলাকা।
১১ কেভি রায়নগর ফিডার
সোনারপাড়া, মজুমদারপাড়া, দর্জিপাড়া, পূর্ব মিরাবাজার, খারপাড়া ও আশপাশের এলাকা।
১১ কেভি কুমারপাড়া ফিডার
যতরপুর, মিরাবাজার, উদ্দীপন, আগপাড়া, মৌসুমি আগপাড়া, ঝেরঝেরিপাড়া ও আশপাশের এলাকা।
১১ কেভি উপশহর ফিডার
উপশহর ব্লক এ, বি, সি, ডি, এবিসি পয়েন্ট, তেররতন, সৈয়দানীবাগ, সাদারপাড়া ও আশপাশের এলাকা।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জানায়, নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে। সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে বিউবো কর্তৃপক্ষ।
বিষয়:
