চট্টগ্রামের আ.লীগ নেতা সাদেকুন নূর আর নেই
চট্টগ্রাম থেকে | প্রকাশিত: ২১ ফেব্রুয়ারী ২০২১, ০৯:৩৪ পিএম
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও প্রবীণ রাজনীতিক সাদেকুন নূর সিকদার আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।
শনিবার (২০ ফেব্রুয়ারি) রাত ১১টা ১৫ মিনিটে চট্টগ্রাম নগরীর পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে কয়েকমাস ধরে চিকিৎসাধীন ছিলেন।
রোববার (২১ ফেব্রুয়ারি) বাদ আসর বিকেল ৫ টায় রাঙ্গুনিয়ার সৈয়দবাড়ি জামে মসজিদ সংলগ্ন মাঠে মরহুমের জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
প্রবীণ রাজনীতিবিদের ইন্তেকালে গভীর শোক জানিয়েছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি। তথ্যমন্ত্রী তার শোকবার্তায় মরহুমের আত্মার শান্তি কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এনএফ৭১/জেএস/২০২১
