কিশোরগঞ্জে ভারোত্তোলন প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
কিশোরগঞ্জ থেকে | প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারী ২০২১, ০৬:৫২ পিএম
কিশোরগঞ্জে ১০ দিন ব্যাপি ভারোত্তোলন প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল কাদির মিয়া।
বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে থাকা ক্রীড়া পরিষদের তৃণমূল প্রতিভা অন্বেষনের আওতায় এই প্রশিক্ষণের আয়োজন করে কিশোরগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা। এতে প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন জাতীয় ভারোত্তোলন কোচ শাহরিয়া সুলতানা সুচি।
প্রশিক্ষণের প্রথমিক বাছাইয়ে কিশোরগঞ্জ জেলার ২৯ জন বালক এবং বালিকা অংশ নেয়। চূড়ান্তভাবে প্রশিক্ষণে জন্য ৬ জন বালক এবং ১০ জন বালিকা নির্বাচিত হয়।
১০ দিনের এই প্রশিক্ষণে সমন্বয়ের দায়িত্বে রয়েছেন কিশোরগঞ্জ জেলা ক্রীড়া কর্মকর্তা আল-আমিন। তিনি জানান, কিশোরগঞ্জ জেলায় ২০১৮ সালে প্রথম ভারোত্তোলন প্রশিক্ষণের আয়োজন করা হয়। এরই মধ্যে দুই জন জাতীয় পর্যায়ে রেকর্ডসহ স্বর্ণ পেয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীতে খেলোয়াড় কোটায় চাকরি হয়েছে আরো ৬ জনের।
এনএফ৭১/জেএস/২০২১
বিষয়: কিশোরগঞ্জ ভারোত্তোলন প্রশিক্ষণ কর্মশালা উপজেলা নির্বাহী অফিসার শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়াম যুব ও ক্রীড়া মন্ত্রণালয়
