চট্টগ্রামের সাগরিকায় ট্রাকের ধাক্কায় লাইনচ্যুত মালবাহী ট্রেন, নিহত-১
চট্টগ্রাম প্রতিনিধি | প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৫, ০৯:২৮ এএম
চট্টগ্রামের সাগরিকা স্টেডিয়াম রেলগেট এলাকায় মালবাহী ট্রেনে ধাক্কা দিয়েছে চালবোঝাই একটি ট্রাক। এতে ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায় এবং ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়ে উল্টে পড়ে। দুর্ঘটনার পর থেকে ওই রুটে মালবাহী ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
ঘটনাটি ঘটেছে সোমবার (২৮ অক্টোবর) ভোরে। রেলওয়ে সূত্রে জানা যায়, চট্টগ্রাম বন্দর থেকে ঢাকা অভিমুখে যাত্রা করা একটি মালবাহী ট্রেন সাগরিকা এলাকায় পৌঁছালে সিগন্যাল অমান্য করে একটি ট্রাক ট্রেনের ইঞ্জিনে ধাক্কা দেয়।
চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, “ট্রাক ও মালবাহী ট্রেনের সংঘর্ষ হয়েছে। এতে মালবাহী ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে লাইনটি মালবাহী ট্রেন ও কনটেইনার পরিবহনের জন্য ব্যবহৃত হওয়ায় যাত্রীবাহী ট্রেন চলাচলে সমস্যা নেই। ট্রেনটি উদ্ধারের কাজ চলছে।”
দুর্ঘটনায় কোনো প্রাণহানি না ঘটলেও ট্রেন ও ট্রাক উভয়ের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
বিষয়:
