হাসনাতের খোঁজ নিলেন রুমিন ফারহানা, পাঠালেন উপহার
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩১ আগষ্ট ২০২৫, ১১:৫৯ এএম
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে এক উঠান বৈঠকে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ জানালেন—তার খোঁজ নিয়েছেন বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। শুধু তাই নয়, তার জন্য উপহারও পাঠিয়েছেন তিনি।
হাসনাত বলেন, আমাদের মধ্যে কিছু মনোমালিন্য ছিল। কিন্তু আমরা তার এলাকায় আসছি শুনে রুমিন ফারহানা লোক পাঠিয়ে খোঁজখবর নিয়েছেন, উপহার পাঠিয়েছেন। এটি রাজনীতিতে একটি ইতিবাচক বার্তা।
তিনি আরও জানান—২০২৪ পরবর্তী বাংলাদেশে তারা সহিংসতা চান না। ভিন্নমত গণতন্ত্রের শক্তি, আর সহিংসতা গণতন্ত্রের শত্রু। তাই কেউ আক্রোশ প্রকাশ করলে গণতান্ত্রিকভাবে জবাব দেব, আর ইতিবাচক বার্তা অবশ্যই গ্রহণ করা উচিত।”
বিষয়:
