নাটোরে শিশু ধর্ষণচেষ্টার সময় ধর্ষককে গণধোলাই
নাটোর থেকে | প্রকাশিত: ৯ ফেব্রুয়ারী ২০২১, ০৩:৩০ পিএম
নাটোরের লালপুর উপজেলার হাঁপানিয়া গ্রামে সোমবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে ৩ শিশুকে ধর্ষণচেষ্টার সময় জামাত আলী নামে এক বৃদ্ধকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আবু সিদ্দিক এ তথ্য নিশ্চিত করে বলেন, অভিযুক্ত জামাত আলীকে আটক করে থানায় আনা হয়েছে। তবে শিশুদের পরিবারের পক্ষ থেকে এখনও কোনও অভিযোগ দায়ের করা হয়নি।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় জামাত আলীর চায়ের দোকানের সামনে দিয়ে বাড়ি ফিরছিল ৩ শিশু। এ সময় জামাত আলী ওই ৩ শিশুকে চকলেট দেয়ার কথা বলে দোকানের পাশের একটি কক্ষে যেতে বলে।
তার ডাকে সাড়া দিয়ে শিশুরা ওই ঘরে গেলে দরজা বন্ধ করে দেয় জামাত আলী। কিছুক্ষণ পর দোকানের সামনে পথচারীরা চিৎকারে শুনে দোকানের পেছনের ঘরের দরজা খুলে ওই ৩ শিশুকে উদ্ধার করেন। এ সময় জামাত আলীকে ধরে গণধোলাই দিয়ে গাছের সঙ্গে বেঁধে রাখেন এবং শিশুদের গ্রাম্য ডাক্তারের কাছে নিয়ে যান স্থানীয়রা।
এনএফ৭১/জেএস/২০২১
