চেকপোস্ট ব্যারাক থেকে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

Nasir Uddin | প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৫, ১১:৫৩ এএম

ফাইল ছবি

চুয়াডাঙ্গার দর্শনায় জয়নগর পুলিশ চেকপোস্ট ব্যারাক থেকে এক পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৮ এপ্রিল) সকাল ১০টার দিকে চেকপোস্ট সংলগ্ন পুলিশ ব্যারাকের ২য় তলার একটি কক্ষ থেকে শামীম হোসেন নামের (৩০) পুলিশ সদস্যের লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত শামীম হোসেন কুষ্টিয়া জেলার মিরপুর থানাধীন জুটিয়াডাঙ্গা গ্রামের হোসেন আলীর ছেলে। ছয় মাস আগে তিনি দর্শনা ইমিগ্রেশন বিভাগে যোগ দেন। নতুন ভবনের দ্বিতীয় তলায় তিনি একা একটি কক্ষে থাকতেন। সেই কক্ষ থেকেই তার মরদেহ উদ্ধার করা হয়।

সহকর্মীরা জানান, সকাল সাড়ে ৮টার দিকে দায়িত্বে অনুপস্থিত থাকায় সহকর্মীরা শামীম হোসেনকে খুঁজতে যান। দরজা বন্ধ পেয়ে জানালা দিয়ে উঁকি দিয়ে তাকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে দর্শনা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

চুয়াডাঙ্গা জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা বলেন, শামীম নামের একজন ইমিগ্রেশন পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ অবস্থায় পাওয়া গেছে। পরে বিস্তারিত জানানো হবে।



বিষয়:



Top