সিরাজগঞ্জে অস্ত্রসহ যুবক আটক
সিরাজগঞ্জ থেকে | প্রকাশিত: ৩ ফেব্রুয়ারী ২০২১, ০৩:৪৬ এএম
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের সমেশপুর এলাকায় অভিযান চালিয়ে সোমবার (১ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ওয়ান শুটারগানসহ মজনু নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সমেশপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে মজনুকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে একটি ওয়ান শুটারগান জব্দ করা হয়।
তাকে আটকের ঘটনায় অস্ত্র আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে।
এনএফ৭১/জেএস/২০২১
