মহানন্দা নদীতে গোসল করতে গিয়ে লাশ হয়ে ফিরলো গৃহবধূ

চাঁপাইনবাবগঞ্জ থেকে | প্রকাশিত: ৩ ফেব্রুয়ারী ২০২১, ০১:৩৭ এএম

ফাইল ছবি

চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) দুপুর দেড় টার দিকে গোসল করতে গিয়ে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের পলশা ঘাটে মৃত্যু হয়।

নিহত গৃহবধূ পলশা স্কুলপাড়ার হেলাল উদ্দিনের মেয়ে মোসা. হেলেনা বেগম (১৮)। ইউপি সদস্য ফজলে রাব্বি রেণু বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় ও ইউপি সদস্য সূত্রে জানা যায়, দুপুরে গোসল করতে গিয়ে পলশা স্কুলপাড়া ঘাটে হঠাৎ গর্তে তলিয়ে যায় হেলেনা। পরে মাছ মারা জাল টেনে তার লাশ উদ্ধার করা হয়। মাগরিবের নামাজ শেষে পলশা দক্ষিণপাড়া গোরস্থানে মরদেহ দাফন করা হয়। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এনএফ৭১/জেএস/২০২১





Top