নারায়ণগঞ্জে ১২শ কেজি জাটকাসহ আটক ১
নারায়ণগঞ্জ থেকে | প্রকাশিত: ২৯ জানুয়ারী ২০২১, ১২:৪৬ এএম
নারায়ণগঞ্জ সদর উপজেলায় বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সকালে শীতলক্ষ্যা থেকে ১২শ কেজি জাটকাসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
পরে বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা বারিক আটক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৫ হাজার টাকা জরিমানা করেন। তারপড়ে উদ্ধার জাটকাগুলো বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।
তখন ইউএনও আরও বলেন, ইলিশ রক্ষার্থে ১ নভেম্বর-৩০ জুন পর্যন্ত ২৫ সে.মি. অথবা তার চেয়ে ছোট ইলিশ বা জাটকা আহরণ, পরিবহন, ক্রয়-বিক্রয় ও মজুদ দন্ডনীয় অপরাধ। এসময় কেউ জাটকাসহ আটক হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এনএফ৭১/জেএস/২০২১
বিষয়: নারায়ণগঞ্জ আটক ১ শীতলক্ষ্যা ইউএনও জাটকা জরিমানা
