সিলেটে ইয়াবাসহ আটক গৃহবধূ

সিলেট থেকে | প্রকাশিত: ২৯ জানুয়ারী ২০২১, ১২:৩৯ এএম

ফাইল ছবি

সিলেট নগরের শাহজালাল উপ-শহরে বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে অভিযান চালিয়ে ২৮ হাজার ৮০০ ইয়াবাসহ রোকসানা আক্তার (৩৬) নামে এক গৃহবধূকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)।

আটককৃত রোকসানা সিলেটের জকিগঞ্জ উপজেলার এওলাসার গ্রামের আব্দুল হামিদ চোধুরীর স্ত্রী।

র‌্যাব-৯ এর এএসপি ওবাইন রাখাইন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে জানান, র‌্যাব-৯ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবু মুছা মো. শরিফুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে এসএমপির শাহপরাণ (র.) থানায় হস্তান্তর করা হয়েছে।

এনএফ৭১/জেএস/২০২১





Top