কক্সবাজারে একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড
শাকিল খান | প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৪, ১১:১৯ এএম
কক্সবাজারে গত ২৪ ঘণ্টায় ৪০১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। চলতি মৌসুমে এটি একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড।
কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ আব্দুল হান্নান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গতকাল বৃহস্পতিবার সকাল ৯টা থেকে আজ শুক্রবার সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় কক্সবাজারে মোট বৃষ্টির পরিমাণ ৪০১ মিলিমিটার। চলমান মৌসুমে এটি একদিনে সর্বোচ্চ বৃষ্টির রেকর্ড।
এদিকে কক্সবাজারে ভারি বৃষ্টিপাতের কারণে পাহাড়ধসে ৬ জনের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিনগত মধ্যরাতে সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের ২ ওয়ার্ডের দক্ষিণ ডিককুল গ্রাম ও উখিয়ার ১৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।
বিষয়:
