কক্সবাজার সদর হাসপাতালে আগুন

কক্সবাজার থেকে | প্রকাশিত: ২৮ জানুয়ারী ২০২১, ১২:৩৭ এএম

ফাইল ছবি

কক্সবাজার জেলা সদর হাসপাতালের চতুর্থ তলায় বুধবার (২৭ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৬টার দিকে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে একাধিক দমকল বাহিনী।

কক্সবাজার জেলা সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স বিষয়টি নিশ্চিত করে জানান, সন্ধ্যা পৌনে ৬টার দিকে হাসপাতালের চতুর্থ তলায় আগুন লাগে। এরপর খবর পেয়ে একাধিক দমকল বাহিনীর সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যানি। আগুন লাগার সঠিক কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিসের কর্মীরা।

এনএফ৭১/জেএস/২০২১





Top