রুমায় ব্যাংক ডাকাতির ঘটনায় আরও তিনজন গ্রেপ্তার
রায়হান রাজীব | প্রকাশিত: ১২ এপ্রিল ২০২৪, ১১:৩৩ এএম
বান্দরবানের রুমায় ব্যাংক ডাকাতি ও অস্ত্র লুটের ঘটনায় আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ এপ্রিল) আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত অভিযানে রুমা উপজেলা সদরের কাছাকাছি গির্জাপাড়া থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেপ্তাররা হলেন, গির্জাপাড়ার তরুণী লালরিন ত্লোয়াং বম (২০), যুবক ভাননুয়াম বম (৩৭) ও ভানলাং থাং বম (৪৫)। ওই তিনজনকে যৌথ অভিযানে সেনাবাহিনী আটক করে থানায় হস্তান্তর করে। পরে তিনজনকেই ব্যাংক ডাকাতি, পুলিশ-আনসারের অস্ত্র লুটের মামলায় গ্রেফতার দেখানো হয়।
বিষয়:
