নির্বাচনে ১ কোটি ২৬ লাখ টাকা খরচ করেছি, এটা তুলবো
রায়হান রাজীব | প্রকাশিত: ২৯ মার্চ ২০২৪, ০৯:০৩ এএম
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খরচ হওয়া টাকা অনিয়ম করে তোলার ঘোষণা দিয়েছেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদ।
তিনি বলেছেন, নির্বাচনে আমি ১ কোটি ২৬ লাখ টাকা খরচ করেছি, এটা তুলবো। এটা যেভাবেই হোক আমি তুলবো। এটুকু অন্যায় করবো, আর করবো না।’ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে সংসদ সদস্য আজাদকে এমন বক্তব্য দিতে দেখা গেছে। ভিডিওটি গত মঙ্গলবার (২৬ মার্চ) লালপুর উপজেলা প্রশাসন আয়োজিত স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের।
