কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর বাংলাদেশি জন্মসনদ!

রায়হান রাজীব | প্রকাশিত: ২১ মার্চ ২০২৪, ১১:৩০ এএম

ছবি: সংগৃহীত

বাংলাদেশের জন্ম ও মৃত্যুসনদ সার্ভারে পাওয়া গেছে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর বাংলাদেশি জন্মসনদ!

সেখানে দেখা যাচ্ছে, আবেদনকারীর নাম ‘জাস্টিন ট্রুডো’। তিনি আবেদন করেছেন বাংলাদেশের জন্ম নিবন্ধনের জন্য। সেই জন্ম নিবন্ধন সম্পন্ন করা হয়েছে পাবনা থেকে।

জেলার সুজানগর উপজেলার আহম্মদপুর ইউনিয়ন থেকে করা হয়েছে আরও কিছু অবৈধ জন্মসনদ। 

টাকার বিনিময়ে এসব অবৈধ জন্মসনদ করে দেন ওই ইউনিয়নের কম্পিউটার অপারেটর নিলয় পারভেজ ইমন। টাকার বিনিময়ে আবেদনের পর নিজেই সব অ্যাপ্রুভ করিয়ে দেন। জাস্টিন ট্রুডোর নামে আবেদনটি হয়েছিল এভাবেই।

দৈনিক যুগান্তর ও যমুনা টিভিতে সংবাদটি প্রকাশিত হয়।

 

 

 

 

 

 

 



বিষয়:



Top