টিএসসিতে ৪ ককটেল বিস্ফোরণ, আটক ৩
শাকিল খান | প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৩, ১১:২৫ এএম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে পরপর চারটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এ সময় হাতেনাতে তিনজনকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করা হয়। তারা হলেন- নূর মোহাম্মদ শিকদার (২৩), বখতিয়ার চৌধুরী শাহিন (২৭) ও রুবেল।
প্রত্যক্ষদর্শীরা জানান, নির্বাচনের তপশিল ঘোষণার খবরে ছাত্রলীগ ক্যাম্পাসে আনন্দ মিছিল ও সমাবেশ করে। সমাবেশ শেষ হওয়ার প্রায় ১ থেকে দেড় ঘণ্টা পর টিএসসির ডাসের সামনে হঠাৎ পরপর কয়েকটি শব্দ হয়। এরপর সেখান থেকে ধোঁয়ার সৃষ্টি হয়। চার থেকে পাঁচটি ককটেল বিস্ফোরণ ঘটে বলে তারা জানান। তবে এ সময় কেউ আহত হয়নি।
শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
