টহলে বের হয়ে তিন পুলিশসহ আহত ৪

শাকিল খান | প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৩, ১১:১৩ এএম

ছবি: সংগৃহীত

জামালপুরের সরিষাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় তিন পুলিশ সদস্যসহ ৪ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (১১ নভেম্বর) রাত ৯টায় দিকে পৌর এলাকার এলিন ট্রেড সেন্টারের সামনে সরিষাবাড়ি-তারাকান্দি প্রধান সড়কে এ ঘটনা ঘটে।

জানা গেছে, রবিবার অবরোধকে সামনে রেখে নিরাপত্তা জোরদার করতে শনিবার রাতে টহলে বের হয় সরিষাবাড়ী থানা পুলিশ। পথে পৌরসভার এলিন ট্রেড সেন্টারের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি নছিমন প্রধান সড়কের মাঝে উল্টে যায়। এতে পুলিশি টহলে অংশ নেওয়া দুটি মোটরসাইকেলের ৩ পুলিশ সদস্যসহ নছিমনচালক আহত হন।

আহতরা হচ্ছেন- পুলিশের উপপরিদর্শক (এস আই) মুর্শেদ আলম, এসআই কামরুজ্জামান, সহকারী উপপরিদর্শক (এ এস আই) নাঈমুর রহমান, নছিমনচালক বাবলু মিয়া (৪৫)।

 





Top