পিকআপের ধাক্কায় শ্রমিক নেতা নিহত, আহত এক
সুজন হাসান | প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৩, ০৬:৩১ পিএম
নীলফামারীতে পিকআপের ধাক্কায় আইয়ুব আলী নামে এক নির্মাণশ্রমিক নেতা নিহত। এ সময় নুর ইসলাম নামে এক রিকশাচালকও আহত হন।
শনিবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে সদর হাসপাতালের গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। আইয়ুব আলী পৌরশহরের উকিলের মোড় কুখাপাড়া এলাকার মৃত বছদ্দি মাহমুদের ছেলে। তিনি নীলফামারী জেলা ইমারত নির্মাণশ্রমিক ইউনিয়নের সভাপতি ছিলেন।
