তিস্তার পানি ফের বিপৎসীমার ওপরে
শাকিল খান | প্রকাশিত: ৫ জুলাই ২০২৩, ০৪:৪০ পিএম
ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে তিস্তা নদীর পানি ব্যারাজ পয়েন্টে ফের বিপৎসীমার ওপরে দিয়ে প্রবাহিত হচ্ছে। ইতোমধ্যে ব্যারাজের ৪৪টি গেট খুলে দিয়ে পানি নিয়ন্ত্রণের চেষ্টা চালায় কর্তৃপক্ষ।
বুধবার (৫ জুলাই) সকাল ৬টায় তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে পানি প্রবাহ রেকর্ড করা হয় ৫২ দশমিক ১৮ সেন্টিমিটার। যা বিপৎসীমার দশমিক ৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তিস্তা নদীর স্বাভাবিক পানিপ্রবাহ ৫২ দশমিক ১৫ সেন্টিমিটার। আগামী কয়েকদিন পানি বিপৎসীমার কাছাকাছি থেকে ওঠানামা করবে।
ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আসফাউদ্দৌলা জানান, মঙ্গলবার দুপুর থেকে ব্যারাজ পয়েন্টে পানি বাড়তে শুরু করে। পরে একই দিন দুপুর ৩টায় তিস্তা নদীর পানি বিপৎসীমার ২৭ সেন্টিমিটার নিচ দিয়ে ও সন্ধ্যা ৬টায় ২০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়।
বিষয়: ভারত তিস্তা বিপৎসীমা News newsflash71
