বাস-অটোরিকশা সংঘর্ষ, নিহত বেড়ে ৩

শাকিল খান | প্রকাশিত: ১৫ জুন ২০২৩, ০৫:৪২ পিএম

ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই নারী ও এক শিশুর নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত তিনজন। আজ (১৫ জুন) সকাল সাড়ে ৭টার ঢাকা-বগুড়া মহাসড়কের ফুলছোর ডিগ্রি কলেজের সামনে এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (১৫ জুন) হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বদরুল কবির এ তথ্য নিশ্চিত করেছেন।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল কবীর বলেন, বৃহস্পতিবার সকালে ওই কলেজের সামনে একটি লোকাল বাস ও সিএনজিচালিত অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই এক নারী নিহত ও কয়েকজন আহত হয়েছেন। পরে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নেওয়ার পরে এক নারীসহ সাত মাসের এক শিশু নিহত হন।





Top