৬ ভাইকে পিকআপচাপায় হত্যা, চালকের আমৃত্যু কারাদণ্ড
শাকিল খান | প্রকাশিত: ১১ জুন ২০২৩, ০৯:১৬ পিএম
কক্সবাজারের চকরিয়া উপজেলায় পিকআপ চাপায় ছয় ভাই নিহত হওয়ার ঘটনায় চালককে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। রবিবার (১১ জুন) দুপুরে কক্সবাজার জেলা ও দায়রা জজের বিচারক মোহাম্মদ ইসমাইল এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত আসামীর নাম সাহিদুল ইসলাম ওরফে সাইফুল (২৭)। তিনি পিকআপ চালক।
এর আগে, ২০২২ সালের ৮ ফেব্রুয়ারি ভোরে বাবার শ্রাদ্ধ শেষে ৯ ভাই-বোন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মালুমঘাট এলাকায় রাস্তা পারাপারের অপেক্ষায় ছিলেন। এ সময় পিকআপের চাপায় ৬ সহোদর ভাই নিহত হন। পরে এ ঘটনায় পিকআপচালককে আটক করা হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি অ্যাডভোকেট ফরিদুল আলম জানান, রবিবার দুপুরে ছয় ভাই নিহতের ঘটনায় পিকআপচালককে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত।
