তেলবাহী জাহাজের ট্যাংকারে বিস্ফোরণ, দগ্ধ ৬
শাকিল খান
|
প্রকাশিত: ৪ জুন ২০২৩, ০৫:৩৭ পিএম
নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীতে তেলবাহী জাহাজের ট্যাংকিতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দগ্ধ হয়েছেন ৬ জন। পরে আহতদের উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়। শনিবার (৩ জুন) রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন হুমায়ুন (৫৪), ইমতিয়াজ (৪২), রুবেল (৩৮), সোহেল (৩৮), ইমন (৩৫) ও রাকিব (২৪)।
জানা যায়, রাত দেড়টার দিকে শীতলক্ষ্যা নদীতে আমাদের তেলের ট্যাংকারে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে ছয় জন দগ্ধ হয়। পরে তাদের উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসি।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
বিষয়: নারায়ণগঞ্জ বিস্ফোরণ দগ্ধ News newsflash71
