হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু
শাকিল খান
|
প্রকাশিত: ২ মে ২০২৩, ০৫:৫৯ পিএম
মহান মে দিবস উপলক্ষে একদিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দরে ভারত থেকে আমদানি-রপ্তানি শুরু হয়েছে। আজ (২ মে) সকালে হিলি পানামা পোর্টের জনসংযোগ কর্মকর্তা সোহারব হোসেন প্রতাব মল্লিক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান মে দিবস উপলক্ষে একদিন বন্ধ থাকার পর মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় এই বন্দরে আমদানি-রপ্তানি শুরু হয়েছে। পাশাপাশি বন্দরের অভ্যন্তরীণ সব কার্যক্রম শুরু হয়েছে। সকাল থেকেই ভারত থেকে বন্দরে পণ্যবাহী ট্রাক প্রবেশ করতে শুরু করেছে। তা আনলোড করে দেশি ট্রাক লোড করে দেশের বিভিন্ন স্থানে ছেড়ে যেতে শুরু করেছে।
হিলি ইমিগ্রেশন ওসি শেখ আশরাফুল জানান, ছুটিতে হিলি বন্দরের আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও এই চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্ট ধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।
