জয়পুরহাটে যাত্রীবাহী বাস উল্টে আহত ২৯
শাকিল খান
|
প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৩, ০৭:৩৮ পিএম
জয়পুরহাট সদর উপজেলায় আনাছ পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেছে। এতে ২৯ যাত্রী আহত হয়েছেন।
এ তথ্য নিশ্চিত করেছেন জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম।
আজ শুক্রবার ভোর রাতে পাঁচবিবি-জয়পুরহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে। আহত যাত্রীদের সকলেই পঞ্চগড়, ঠাকুরগাঁও ও দিনাজপুরের বিভিন্ন এলাকার যাত্রী বলে জানা গেছে।
পুলিশ জানায়, বাসটি পঞ্চগড়, ঠাকুরগাঁও ও দিনাজপুরের বিভিন্ন এলাকার যাত্রী নিয়ে ঢাকা যাচ্ছিল। পথে জয়পুরহাট সদর উপজেলার গতন শহর এলাকায় এসে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপরে উল্টে গেলে ২৯ জন যাত্রী আহত হন।
