মুন্সীগঞ্জের বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত ৪

শাকিল খান | প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৩, ০৫:৪১ পিএম

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় বাস ও ট্রাক সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ১৫ জন। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকালে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের (ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে) ষোলঘরে এ দুর্ঘটনা ঘটে।

মুন্সীগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইয়াসিনা ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঢাকা-মাওয়া-ভাঙ্গা বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের শ্রীনগরের ষোলঘর এলাকায় বাস ও ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলে দুজন ও হাসপাতালে আরও ২ জন মারা গেছেন। আহত ১৫ জনকে ঢাকা ও স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ দিকে দুর্ঘটনার কারণে রাস্তার দক্ষিণ প্রান্তে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পুলিশ ঘটনাস্থলে যানজট নিরসনের চেষ্টা করছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

 

 





Top