চাঁপাইনবাবগঞ্জে কিশোর গ্যাংয়ের ককটেল বিস্ফোরণ, আতঙ্কতে এলাকাবাসী

শাকিল খান | প্রকাশিত: ২৭ মার্চ ২০২৩, ০৮:৩৬ পিএম

ছবি: সংগৃহীত

আতঙ্ক ছড়াতে চাঁপাইনবাবগঞ্জ শহরে পরপর ৮টি ককটেল নিক্ষেপ করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। এ সময় চারটি ককটেল বিস্ফোরিত হলেও অবিস্ফোরিত অবস্থায় পড়ে ছিল আরও চারটি তাজা ককটেল।

রবিবার রাত ১০ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ব্যস্ততম নিমতলা মোড়ে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১০ টার দিকে শহরের ম্যাথরপাড়ার দিক থেকে ১০-১২ জন কিশোর দল বেধে এসে ককটেলগুলো নিক্ষেপ করে পালিয়ে যায়। চারটি ককটেলের বিস্ফোরণ হয়। এরপর আরামবাগ মোড়ে ইটপাটকেল ছুঁড়ে আতঙ্ক সৃষ্টি করে তারা। এ সময় পুরো শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ এসে ককটেলগুলো উদ্ধার ও নিষ্ক্রিয় করে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার এসআই আফজাল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল হতে চারটি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে এবং ঘটনায় জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।

 





Top