আশুলিয়ায় ডাকাতদের গুলিতে একজন নিহত
শাকিল খান
|
প্রকাশিত: ২৩ মার্চ ২০২৩, ০৯:৩৭ পিএম
সাভারের আশুলিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের নয়াপাড়া এলাকায় ডাকাতের গুলিতে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। বুধবার (২২ মার্চ) দিবাগত রাতে উপজেলার আশুলিয়া ইউনিয়নের কাঠগড়ার নয়াপাড়া এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (২৩ মার্চ) আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মোমেনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
এলাকাবাসী বলেন, রাত ৩টার দিকে কাঠগড়ার নয়াপাড়া এলাকার কামরুল হাসান শাকিলের বাড়িতে ডাকাতি করার জন্য ডাকাতরা জানালার গ্রীল কাটছিলেন। এ সময় বাড়ির জানালার গ্রিল কাটার শব্দ বুঝতে পেরে বাড়ির লোকজন ‘ডাকাত ডাকাত’ বলে চিৎকার দেন আর এই চিৎকার শুনে ভাড়াটিয়া মফিজুল ঘর থেকে বের হলে ডাকাতরা তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরে আহত অবস্থায় স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য আশুলিয়ার নারী ও শিশু হাসপাতালে ভর্তি করলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন।
আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের লাশ উদ্ধার করে। বিষয়টি তদন্ত করেও দেখা হচ্ছে। তবে এই ঘটনায় ওই এলাকায় স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে।
বিষয়: সাভার ডাকাত হত্যাকাণ্ড নিহত newsflash71 News
