কোটি টাকার হেরোইনসহ মাদক ব্যবসায়ী  আটক

শাকিল খান | প্রকাশিত: ৫ মার্চ ২০২৩, ০২:৩৬ এএম

ছবি : সংগৃহীত

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ১ কেজি ১০০ গ্রাম হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫ এর সদস্যরা।

গ্রেফতার বাবু হোসেন আসমত (৩৫) গোদাগাড়ীর চর-ভূবনপাড়ায় (টেকপাড়া) গিয়াস উদ্দিনের ছেলে। শুক্রবার সকালে গোদাগাড়ী উপজেলার টেকপাড়ায় অভিযান চালিয়ে র‌্যাব তাকে  গ্রেফতার করে। রাতে তার বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদক আইন মামলা হয়েছে।

র‌্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫ রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল গোদাগাড়ীর চর-ভূবনপাড়ায় গ্রেফতার বাবু হোসেনের বাড়িতে অভিযান চালায়। সেসময় বাবু র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বাবু হোসেনকে গ্রেফতার করা হয়।

এরপর ধানের গোলাঘর থেকে এক কেজি ১০০ গ্রাম হোরোইন উদ্ধার করে র‌্যাব। উদ্ধারকৃত হেরোইনের বাজার মূল্য এক কোটি ১০ লাখ টাকা।

 





Top