মেহেরপুরে থানার পাশে বোমা বিস্ফোরণ, আহত ২ শিশু
নিজস্ব প্রতিনিধি
|
প্রকাশিত: ১ মার্চ ২০২৩, ০৮:১৫ এএম
মেহেরপুর সদর থানা চত্বরের দেড়শ গজ দূরে বোমা বিস্ফোরণের ঘটনায় ১১ বছর বয়সী দুই শিশু আহত হয়েছে। আহত দুই শিশুর নাম সাঈদ ও রুবেল। আহত রুবেলকে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। অন্যদিকে গুরুতর হওয়ায় শিশু সাঈদকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
সোমবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে সদর থানার মসজিদের পাশে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: হজযাত্রী নিবন্ধনের সময় বেড়েছে আরও ৭ দিন
মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আজমল হোসাইন গণমাধ্যমকে জানান, সকালে শিশুরা থানা চত্বরে খেলতে গিয়ে পরিত্যাক্ত অবস্থায় বোমাটি দেখতে পায়। প্লাস্টিকের টেপ ছাড়াতে গিয়ে বোমাটি বিস্ফোরণ ঘটে। এ সময় বোমার কাছে থাকা দুই শিশু আহত হয়। থানার চত্বরে বোমার অবস্থান সম্পর্কে জানা ছিল না।
তিনি আরও জানান, ইতোমধ্যে আলামত সংগ্রহ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে।
