১০ দফা দাবী আদায়ের লক্ষ্যে লক্ষ্মীপুর জেলা বিএনপির পদযাত্রা অনুষ্ঠিত
লক্ষ্মীপুর থেকে | প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারী ২০২৩, ১০:৪০ এএম
শনিবার দুপুরে লক্ষ্মীপুর জেলা বিএনপি আয়োজিত চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন সহ গনতন্ত্র পুনরুদ্ধারে ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে পদযাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হয়।
পদযাত্রাটি গোডাউন রোড থেকে শুরু হয়ে দক্ষিন তেমুহনী ঘুরে দলীয় কার্যালয়ে শেষ হয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে পদযাত্রার আগে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, চট্রগ্রাম বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক হারুনর রশিদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এডভোকেট হাছিবুর রহমান।
বিষয়: ১০ দফা লক্ষ্মীপুর বিএনপি Update News
