বরিশালে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিশি রহমান | প্রকাশিত: ১০ ফেব্রুয়ারী ২০২৩, ০২:২৮ এএম

প্রতীকী ছবি

বরিশালে বানারীপাড়া উপজেলায় আমগাছ থেকে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের ধারালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ বিষয়টি নিশ্চিত করেছেন বানারীপাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মোমিন উদ্দিন।

আরও পড়ুন>>> কুমিল্লায় বাসচাপায় প্রাণ গেল দুই যুবকের

নিহত ওই গৃহবধূর নাম জাহান আরা বেগম (৫৫)। তার বাড়ি পিরোজপুরের স্বরূপকাঠির ডুবি গ্রামে।

মো. মোমিন উদ্দিন জানান, সকালে খবর পেয়ে ধারালিয়া গ্রামে পুকুরপাড়ের আমগাছে গলায় ফাঁস দেয়া অবস্থায় এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। প্রথমে মরদেহটির পরিচয় না পাওয়া গেলেও পরে জানা যায় তার বাড়ি স্বরূপকাঠি এলাকায়।

তবে মৃত জাহান আরা বেগমের স্বজনদের দাবি, দীর্ঘদিন ধরে তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন। সেই কারণেই হয়তো তিনি আত্মহত্যা করেছেন। মৃতের স্বজনরা এখানে এসেছেন। তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।





Top