নওগাঁতে মেয়ের বাড়ি থেকে ফেরার পথে লাশ হলেন বাবা

নিশি রহমান | প্রকাশিত: ৭ ফেব্রুয়ারী ২০২৩, ১১:১৬ পিএম

প্রতীকী ছবি

নওগাঁর বদলগাছীতে মেয়ের বাড়ি ট্রাকচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সাড়ে ৬টার দিকে উপজেলা গবোরচাঁপা বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রফিকুল ইসলাম উপজেলার পাহাড়পুর ইউনিয়নের গোয়ালভিটা গ্রামের আব্বাসের ছেলে।

আরও পড়ুন>>> হবিগঞ্জে ট্রাক চাপায় প্রাণ গেল কলেজ ছাত্রীর

জানা যায়, মোটরসাইকেলযোগে রফিকুল ইসলাম তার মেয়ের বাড়ি থেকে নিজ বাড়িতে ফেরার পথে এ ঘটনা ঘটে। এসময় জয়পুরহাট থেকে একটি পাথরবোঝায় ট্রাক নওগাঁর দিকে আসছিল। গোবরচাপা হাটে রাস্তার বাঁকে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে রফিকুলের মাথা ফেটে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি । কিন্তু ঘটনাস্থলে কেউ না থাকায় ট্রাকটি আটক করা সম্ভব হয়নি। পুলিশ সংবাদ পেয়ে মরদেহ উদ্ধার করেছে।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিয়ার রহমান এ দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। এবং তিনি বলেন, দুর্ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

 

 

 





Top