খুলনায় নারীর গলাকাটা লাশ উদ্ধার

নিশি রহমান | প্রকাশিত: ১ ফেব্রুয়ারী ২০২৩, ০৩:২২ এএম

প্রতীকী ছবি

খুলনার পাইকগাছায় ধানক্ষেত থেকে ববিতা নামে এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার সকালে ধামরাইলের একটি ধানক্ষেত থেকে লাশটি দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ এসে লাশ উদ্ধার করে।

আরও পড়ুন>>> গাজীপুরে ট্রাকচাপায় নিহত ১

খুন হওয়া ববিতা উপজেলার চাঁদখালীর ধামরাইলের বাসিন্দা মীর ওবাইদুল্লার স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়,  লাশের গলা ও ঘাড়ে আঘাতের চিহ্ন দেখা যায়। ববিতাদের সঙ্গে প্রতিবেশীদের জমি নিয়ে বিরোধ রয়েছে। এ কারণে এ ঘটনা ঘটতে পারে বলে তারা ধারণা করছেন।

পাইকগাছা থানার ওসি বলেন, আজ ভোরে কোনো একসময় তাকে তাদের বাড়ির পাশে একটি ধানক্ষেতের আইলে জবাই করে ফেলে রাখা অবস্থায় উদ্ধার করা হয়।





Top