হাতিরঝিল লেকে মিলল যুবকের লাশ,পরিচয় মেলেনি
নিশি রহমান
|
প্রকাশিত: ২৪ জানুয়ারী ২০২৩, ১০:৫৮ পিএম
রাজধানীর হাতিরঝিল লেক থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স আনুমানিক ৩৫ বছর হবে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে।
আরও পড়ুন>>> কক্সবাজারে মাদকাসক্ত ছেলের হাতে বাবা ‘খুন’
পুলিশের তেজগাঁও শিল্পাঞ্চল জোনের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) হাফিজ আল ফারুক বলেন, হাতিরঝিল মধুবাগ ব্রিজ থেকে মগবাজারে যাওয়ার পথে আমবাগান এলাকার উল্টো পাশের লেকে এক যুবকের লাশ ভাসতে দেখে স্থানীয় মানুষজন পুলিশকে খবর দেন। পরে লাশ উদ্ধার করা হয়। লাশের পরনে ছিল একটি প্যান্ট । যুবকের পরিচয় জানার চেষ্টা চলছে।
হাফিজ আল ফারুক আরও বলেন, ওই যুবকের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। তিনি খুনের শিকার হয়েছেন, নাকি অন্য কোনো কারণে তাঁর মৃত্যু হয়েছে, সেটি তদন্ত করে জানা যাবে।
বিষয়: লাশ হাতিরঝিল রাজধানী newsflash71 Latest News News
