সাভারে নবজাতকের মরদেহ উদ্ধার

নিশি রহমান | প্রকাশিত: ৮ জানুয়ারী ২০২৩, ১২:৫১ এএম

প্রতীকী ছবি

সাভারের আশুলিয়া ভাদাইল-পবনারটেক আঞ্চলিক সড়কের পাশ থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সন্ধ্যায় মরদেহটি উদ্ধার করা হয়।

আরও পড়ুন: মেহেরপুরে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ

পুলিশ জানায়, আশুলিয়া ভাদাইল-পবনারটেক আঞ্চলিক সড়কের পাশে এক নবজাতকের মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।

আশুলিয়া থানার এসআই নুর মোহাম্মদ  জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি রাজধানীর শেরেবাংলা নগরের শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।





Top