কক্সবাজার মেরিন ড্রাইভে ১ পর্যটক নিহত, আহত ৭

নিজস্ব প্রতিনিধি | প্রকাশিত: ৭ জানুয়ারী ২০২৩, ১১:৩৬ এএম

কক্সবাজার মেরিন ড্রাইভ

কক্সবাজারের হিমছড়ি এলাকায় মেরিন ড্রাইভ সড়কে পর্যটকবাহী চাঁদের গাড়ি (জিপ) উল্টে গিয়ে এক পর্যটক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৭ জন পর্যটক।

শুক্রবার (৬জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে হিমছড়ি পুলিশ ফাঁড়ি-সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে সব হতাহতের পরিচয় পাওয়া যায়নি।

আরও পড়ুন: ফকিরহাটে ১ মাসে ১২টি অস্বাভাবিক মৃত্যু, আত্মহত্যার চেষ্টায় আহত ২৯ জন

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম জানান, ইনানী বিচ থেকে কক্সবাজার শহরের দিকে ফেরার পথে চাঁদের গাড়িটির চালক নিয়ন্ত্রণ হারান। এসময় ওই জিপটির পেছনে আরেকটি জিপ ধাক্কা দিলে নিয়ন্ত্রণ হারানো জিপটি উল্টে যায়। এতে গাড়ির নিচে চাপা পড়ে মারাত্মক আহত হন মমতাজ বেগম নামের একজন মহিলা। পরে তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর চেষ্টা চলছে বলে জানা গেছে।

 

 





Top