নরসিংদীতে বিল থেকে বস্তাভর্তি মানব কঙ্কাল উদ্ধার
নিশি রহমান | প্রকাশিত: ৪ জানুয়ারী ২০২৩, ১১:৩১ পিএম
নরসিংদীর মনোহরদী উপজেলার একটি বিল থেকে মানুষের বস্তাভর্তি কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। গতকাল বিকেলে উপজেলার চরমান্দালিয়া ইউনিয়নের ঈদগাহ মাঠসংলগ্ন বিল থেকে এই কঙ্কালের বস্তা উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন: ফরিদপুরে আবাসিক হোটেল থেকে লাশ উদ্ধার
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, গতকাল দুপুরে হৃদয় নামের এক যুবক মাছ ধরতে ওই বিলে নামে। বিলে মাছ ধরার একপর্যায়ে বস্তাসদৃশ কিছু তাঁর হাতে লাগে। পরে সেই বস্তা বিলের পানি থেকে তীরে তোলেন তিনি। উপস্থিত লোকজন বস্তাটি খুললে সেটির ভেতরে মানুষের কয়েকটি কঙ্কাল দেখতে পান। খবর পেয়ে মনোহরদী থানার পুলিশ সেখানে গিয়ে কঙ্কালের বস্তাটি উদ্ধার করেন।
মনোহরদী থানার ওসি মো. ফরিদ উদ্দিন বলেন, মানব কঙ্কাল গুলোর বিভিন্ন অংশ জোড়া দেওয়া। ধারণা করা হচ্ছে, সেগুলো মেডিকেল কলেজের শিক্ষার্থীরা ব্যবহার করেছেন।
