২৯ জানুয়ারি রাজশাহী জনসভায় আসছেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিনিধি | প্রকাশিত: ৩ জানুয়ারী ২০২৩, ০৬:০৭ এএম
আগামী ২৯ জানুয়ারিতে রাজশাহীতে আসার কথা জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার (০১ জানুয়ারি) রাতে রাজশাহী নগরীর কুমারপাড়ায় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এক সভায় এসব জানান বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা সফল করার লক্ষ্যে রাজশাহী মহানগর আওয়ামী লীগ এ বিশেষ সভার আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন রাসিক মেয়র।
আরও পড়ুন: আজ সমাহিত করা হবে পেলের মরদেহ
সভায় জানানো হয়, রাজশাহীতে জনসভা সফল করার লক্ষ্যে আগামী ৫ জানুয়ারি বিকাল ৪টায় কুমারপাড়াস্থ দলীয় কার্যালয়ে প্রতিনিধি সভা অনুষ্ঠিত হবে। আগামী ১১ জানুয়ারি সকাল ১০টায় রাজশাহী মেডিকেল কলেজ অডিটোরিয়ামে রাজশাহী বিভাগীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত হবে। সভায় রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান মীর ইকবালসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
