নতুন বছর উদযাপন করতে গিয়ে যুবকের মৃত্যু
চুয়াডাঙ্গা থেকে | প্রকাশিত: ১ জানুয়ারী ২০২১, ০৭:৫১ পিএম
ইংরেজির নতুন বছরকে স্বাগত জানিয়ে চুয়াডাঙ্গায় পিকনিকের আয়োজনে বিদ্যুৎস্পৃষ্টে ফয়জুল মণ্ডল নামে এক যুবক মারা গেছে।
বৃহস্পতিবার( ৩১ ডিসেম্বর) রাতে চুয়াডাঙ্গা জেলা শহরের সুমিরদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফয়জুল মণ্ডল মৃত তাজ উদ্দিনের ছেলে। তিনি পেশায় ইটভাটার শ্রমিক।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) রাত ১০টার দিকে ইংরেজি নববর্ষকে স্বাগত জানাতে ওই এলাকায় যুবকরা পিকনিকের আয়োজন করে। সেখানে বিদ্যুতের সংযোগ দিতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন ফয়জুল।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ফয়জুলকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়। সেখানে নেয়ার পর জরুরি বিভাগের কর্তব্যরত ডা. ওয়াহিদ মাহমুদ রবিন তাকে মৃত ঘোষণা করেন।
এনএফ৭১/জেএস/২০২১
বিষয়: নতুন বছর উদযাপন যুবকের মৃত্যু সুমিরদিয়া
