টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে ২ জন নিহত
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২২, ১০:৩৫ পিএম
টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে ২ যুবকের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- পাবনার সাথিয়া উপজেলার কাশিনাথপুর গ্রামের চঞ্চল শিকদারের ছেলে সাগর শিকদার (৩৫) এবং আহাম্মদপুর গ্রামের লিয়াকতের ছেলে সজীব (৩৩)।
বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সকালে রেলওয়ে পুলিশের সদস্যরা নিহতদের মরদেহ উদ্ধার করে। এর আগে বুধবার (২২ ডিসেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার হাতিয়া এলাকায় ঢাকা-উত্তরবঙ্গ রেললাইনে এই দুর্ঘটনা ঘটে।
তারা ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলে মারা যায়।
আরও পড়ুন: মেট্রোরেল উদ্বোধনে ডিএমপির ৭ নির্দেশনা
স্থানীয়রা জানায়, গভীর রাতে নিহতরা প্রাইভেটকারে চড়ে পাবনা যাওয়ার পথে বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়কের হাতিয়া এলাকায় অজ্ঞাত একটি পরিবহন চাপা দেয়। এতে তাদের কারটি মহাসড়কের পাশে পড়ে যায়। এ সময় তারা কারটি উদ্ধারের চেষ্টা করে। পরে তারা রেললাইনের উপর দিয়ে হাটাহাটি করার সময় ট্রেনে কাটা পড়ে নিহত হয়। খবর পেয়ে পরদিন সকালে রেলওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।
বিষয়:
