কোটালীপাড়ায় ৬শতাধিক শীতার্ত পেল কম্বল

গোপালগঞ্জ থেকে | প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২২, ০৮:৫১ এএম

কোটালীপাড়ায় ৬শতাধিক শীতার্ত পেল কম্বল

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কান্দি ইউনিয়নের ৬শতাধিক শীতার্তদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) কান্দি ইউনিয়ন পরিষদ চত্ত্বরে বসে এসব কম্বল বিতরণ করা হয়।

কান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তুষার মধু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন।

এ সময় কান্দি ইউনিয়ন পরিষদের প্যানের চেয়ারম্যান সিদ্ধার্থ বাড়ৈ, ইউপি সদস্য নুরুল ইসলাম, রনজিত মন্ডল, রিপন হাওলাদার, মাহাবুব মোল্লা, নমিতা গাঙ্গুলী, পুস্প বাড়ৈ, মিনু বাড়ৈ, আওয়ামী লীগ নেতা উত্তম হাজরা, কান্দি ইউনিয়ন পরিষদের সচিব সারেজান শিকদার উপস্থিত ছিলেন। #

এনএফ৭১/আরআর/২০২২





Top