পাবনায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত
পাবনা থেকে | প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২২, ০৩:৩৭ এএম
আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন উপলক্ষে পাবনায় মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
শনিবার (১০ডিসেম্বর) সকালে শহরের প্রধান সড়ক আব্দুল হামিদ রোডে প্রেসক্লাবের সামনে বাংলাদেশ মহিলা পরিষদ পাবনা জেলা শাখা উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্যদেন, পাবনা সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খান,বাংলাদেশ মহিলা পরিষদ পাবনা জেলা শাখার সভাপতি কামরুল নাহার জলি, সাধারণ সম্পাদক কামরুল নাহার জোসনাসহ অনেকে।
বক্তারা নারী নির্যাতন প্রতিরোধ মূল চেতনায় সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারের ভিত্তিতে একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা এবং সব ধরনের মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে বাংলাদেশের নাগরিকদের ঐক্যবদ্ধভাবে দাঁড়ানো আহ্বান জানান।
এনএফ৭১/আরআর/২০২২
