ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২২, ০৩:৩০ এএম

ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ১৫ বোতল ফেনসিডিলসহ ফরিদ হোসেন (৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শনিবার (১০ ডিসেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

এর আগে, শুক্রবার (৯ ডিসেম্বর) রাতে উপজেলার সদর ইউনিয়নের বিড়ালীজোত এলাকা থেকে তাকে আটক করা হয়। ফরিদ হোসেন তেঁতুলিয়া উপজেলার সদর ইউনিয়নের কানকাটা গ্রামের আব্দুর রহিমের ছেলে।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আইনি প্রক্রিয়া শেষে মাদক ব্যবসায়ী ফরিদকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

এনএফ৭১/আরআর/২০২২





Top