৪১তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১১ নভেম্বর ২০২২, ০৩:৩১ এএম

৪১তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

৪১তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার (১০ নভেম্বর) সরকারি কর্ম কমিশন (পিএসসি) বিশেষ সভা শেষে এ ফল প্রকাশ করে। এতে ১৩ হাজার জন উত্তীর্ণ হয়েছেন।

গত বছরের ডিসেম্বর মাসে ৪১তম বিসিএসের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২০২১ সালের আগস্টে ৪১তম বিসিএসের প্রিলিমিনারিতে উত্তীর্ণ ২১ হাজার ৫৬ জন প্রার্থী লিখিত পরীক্ষায় অংশ নেন।

২০১৯ সালের ২৭ নভেম্বর ৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এতে আবেদন করেন চার লাখের বেশি প্রার্থী।





Top