পাবনায় সড়ক দূর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

পাবনা থেকে | প্রকাশিত: ৬ নভেম্বর ২০২২, ০৭:৩৭ এএম

পাবনায় সড়ক দূর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

পাবনা সদর উপজেলার টেবুনিয়ায় সড়ক দূর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

নিহত সুমন ঘোষ (২৬) পাবনা পৌর এলাকার দিলালপুর মহল্লার শ্যামল ঘোষের ছেলে ও আরিফুল ইসলাম (২৭) একই মহল্লার নুরুল ইসলামের ছেলে ।

পাকশী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিষ সান্যাল জানান, নিহতরা ঈশ্বরদী উপজেলার কালিকাপুরে একটি বেসরকারি কোম্পানীতে চাকরী করতেন। শনিবার (৫ নভেম্বর) মোটরসাইকেলে ওই দুইজন কর্মস্থলে যাবার পথে পাবনা-ঈশ্বরদী মহাসড়কের টেবুনিয়া কৃষি খামার মোড় পার হওয়ার সময় কোন যাত্রীবাহি বাস বা পণ্যবোঝাই ট্রাক তাদের চাপা দিয়ে চলে যায়।

এ সময় ঘটনাস্থলেই সুমন ঘোষ মারা যায়। আহত অবস্থায় আরিফুল ইসলামকে উদ্ধার পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

এনএফ৭১/আরআর/২০২২





Top