বান্দরবানে বাড়লো পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা 

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৫ নভেম্বর ২০২২, ০১:৩১ এএম

বান্দরবানে বাড়লো পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা 

আগামী ৮ ন‌ভেম্বর পর্যন্ত বান্দরবানের রোয়াংছড়ি, রুমা, আলীকদম ও থানচি‌তে পর্যটকদের ভ্রমণের নিষেধাজ্ঞা রয়েছে।

শুক্রবার (৪ ন‌ভেম্বর) দুপু‌রে জেলা প্রশাসক ইয়াছ‌মিন পারভীন তিবরী‌জির সই করা এক গণবিজ্ঞপ্তিতে বিষয়‌টি জানানো হয়।

এতে বলা হয়েছে, রোয়াংছ‌ড়ি, রুমা, ও থান‌চি‌তে সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীদের উপস্থিতির বিষয়ে সুনির্দিষ্ট তথ্য সংগ্রহের জন্য বান্দরবান সেনা সদস্যদের টহল কার্যক্রম পরিচালনা এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখা হবে। এই লক্ষ্যে পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে বান্দরবানের রোয়াংছড়ি, রুমা, আলীকদম এবং থানচি‌ উপজেলায় স্থানীয় ও বিদেশি পর্যটকদের ভ্রমণে নি‌ষেধাজ্ঞার সময় আজ থেকে আগামী মঙ্গলবার (৮ ন‌ভেম্বর) পর্যন্ত বাড়ানো হয়েছে।

এর আগে ১৭ অক্টোবর রা‌ত থে‌কে রুমা ও রোয়াংছ‌ড়ি‌তে এবং ২৩ অক্টোবর থে‌কে ৩০ অক্টোবর পর্যন্ত থান‌চি ও আলীকদ‌মে পর্যটক‌দের ভ্রম‌ণে নিষেধাজ্ঞা জারি করা হয়। প‌রে এই চার উপ‌জেলায় ৩১ অ‌ক্টোবর থে‌কে ৪ ন‌ভেম্বর পর্যন্ত পাঁচ দিন নি‌ষেধাজ্ঞার সময় বাড়া‌নো হয়েছিল।

 





Top