বরগুনায় শুক্রবার থেকে ২ দিন বাস ধর্মঘট

বরগুনা থেকে | প্রকাশিত: ৪ নভেম্বর ২০২২, ০১:৫০ এএম

বরগুনায় শুক্রবার থেকে ২ দিন বাস ধর্মঘট

শুক্রবার থেকে দুদিন বরগুনায় সব ধরনের যাত্রীবাহী বাস চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে বরগুনা জেলা বাস মালিক সমিতি।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) বরগুনা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সড়কে থ্রি হুইলার ও অটোরিকশা চলাচল বন্ধের দাবিতে আমরা এ ধর্মঘটের ডাক দিয়েছি। অটোরিকশা চলাচলের কারণে দুর্ঘটনার শিকার হতে হয় তাদের। এতে তাদের জানমালের ক্ষয়ক্ষতি যেমন হয় তেমনি তাদের ব্যবসায়িক লস হয়। তাই এ ধর্মঘট। এই ধর্মঘটের পরেও যদি সড়কে অটোরিকশা ও থ্রি হুইলার চলাচল বন্ধ না হয় তবে তারা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিবেন।

বরগুনা পুলিশ সুপার মো. আবদুস সালাম বলেছেন, সড়কের অটোরিকশা ও থ্রি-হুইলার চলাচল বন্ধের জন্য ব্যবস্থা নিবেন জেলা প্রশাসক। জেলা প্রশাসক যদি থ্রি হুইলার ও অটোরিকশা চলাচল বন্ধের জন্য মোবাইল কোর্ট পরিচালনা করেন তখন আমার কাছে পুলিশ ফোর্স চাইলে আমি তা সাধ্যমত দেওয়ার চেষ্টা করবো।





Top