সুনামগঞ্জে কলেজছাত্রীকে ধর্ষণচেষ্টায় বাসচালকের ৫ বছরের কারাদণ্ড

সুনামগঞ্জ থেকে | প্রকাশিত: ৪ নভেম্বর ২০২২, ০১:২৭ এএম

সুনামগঞ্জে কলেজছাত্রীকে ধর্ষণচেষ্টায় বাসচালকের ৫ বছরের কারাদণ্ড

সুনামগঞ্জের দিরাইয়ে চলন্ত বাসে কলেজছাত্রীকে ধর্ষণচেষ্টা মামলায় বাসচালক শহীদ মিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। এ সময় বাকি দুই আসামি বাসের হেলপার রশিদ মিয়া (৩৪) ও কন্টাকটার আবু বকরকে খালাস দেয়া হয়।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) সুনামগঞ্জ দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জাকির হোসেন এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করেছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নান্টু রায়।

প্রসঙ্গত, ২০২০ সালের ২৬ ডিসেম্বর সন্ধ্যায় সিলেট থেকে ছেড়ে আসা দিরাইগামী একটি যাত্রীবাহী বাসে (সিলেট জ-১১০৭২৩) আসছিলেন এক কলেজছাত্রী। দিরাই পৌরশহরের সুজানগর এলাকায় আসার পর তাকে ধর্ষণের চেষ্টা করা হয়। সম্ভ্রম বাঁচাতে একপর্যায়ে চলন্ত বাস থেকে লাফ দিয়ে সড়কের পাশে পড়ে যান ওই ছাত্রী। এ ঘটনা দেশব্যাপী আলোচনার জন্ম দেয়।

উক্ত ঘটনায় ভুক্তভোগী ওই কলেজছাত্রীর বাবা বাদী হয়ে বাসের চালক, হেলপারসহ অজ্ঞাত পরিচয় তিনজনের বিরুদ্ধে মামলা করেন। বিচারিক কার্যক্রম শেষে আজ আদালত রায় দেন।

 





Top