চুয়াডাঙ্গায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু!
চুয়াডাঙ্গা প্রতিনিধি | প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২২, ০৯:২৪ এএম
চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদার চন্দ্রবাস গ্রামে পুকুরের পানিতে ডুবে ৪বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (৩০ অক্টোবর) দুপুরে বাড়ির পাশের একটি পুকুরে ডুবে শিশুটির মৃত্যু হয়। শিশু যুবায়েদ রহমান জুনায়েদ দামুড়হুদা উপজেলার নাটুদহ ইউনিয়নের চন্দ্রবাস গ্রামের মাঠপাড়ার শরিফুল ইসলামের ছেলে।
পরিবার ও স্থানীয়দের দাবি, রোববার সকালে শিশু যুবায়েদ রহমান জুনায়েদ বাড়ির পাশে খেলছিল। এসময় তার মা বাড়িতে সাংসারিক কাজে ব্যস্ত ছিলেন। খেলতে খেলতে কখন পাশের পুকুরের পানিতে পড়ে যায় জুনাইদ। স্থানীয় একজন গোসল করতে গেলে তার পায়ে শিশু জুনাইদের মরদেহ বাধলে উদ্ধার করা হয়।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, আমি এ ব্যাপারে এখনো কিছু জানিনা।
এনএফ৭১/আরআর/২০২২
বিষয়: চুয়াডাঙ্গা শিশু মৃত্যু পুকুরে ডুবে
